সিলেটে র‍্যাবের অভিযানে ‘ভুয়া র‍্যাব’ গ্রেপ্তার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 17 July 2020

সিলেটে র‍্যাবের অভিযানে ‘ভুয়া র‍্যাব’ গ্রেপ্তার

সিলেটে র‍্যাবের অভিযানে ‘ভুয়া র‍্যাব’ গ্রেপ্তার
প্রেস-বিজ্ঞপ্তি : সিলেটের র‌্যাব-৯ এর অভিযানে এয়ারপোর্ট থানাধীন বনকলাপাড়া এলাকা থেকে মো. আকরাম মিয়া (২৭) নামে এক পলাতক সস্ত্রাসী ও ভূয়া র‌্যাব পরিচয় দানকারীকে গ্রেপ্তার করেছে।
 

বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত মধ্যরাতে সিনিয়র এএসপি সত্যজিৎ কুমার ঘোষ ও এএসপি কামরুজ্জামানের নেতৃত্বে র‍্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আটক প্রতারক বনকলাপাড়া এলাকার আশরাফ খানের ছেলে।

র‍্যাব-৯ জানায়- এই আসামির বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম ও ভূয়া র‌্যাব পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে সিলেট জেলা ও মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সর্বশেষ মামলাটি এয়ারপোর্ট থানায় তদন্তাধীন থাকায় তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।

No comments:

Post a Comment

Pages