সময় ডেস্ক : করোনার মধ্যেও সিলেটে জুয়ারিদের দৌরাত্ম্য কমছে না। গোপন সংবাদ পেয়ে নগরীর কালীঘাট থেকে ভারতীয় নিষিদ্ধ তীরশিলং জুয়া খেলার দায়ে ৫ জুয়াড়িকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় ডিসি (উত্তর) আজবাহার আলী শেখ এর নেতৃত্বে অভিযানে পুলিশ তাদের আটক করে।
আটককৃত জুয়ড়িরা হলেন, দক্ষিণ সুরমা উপজেলার বটতলা গ্রামের সাহেদ মিয়ার ছেলে নজরুল ইসলাম, কুমিল্লা লাকসামের মৃত মোবারক আলীর ছেলে লোকমান (বর্তমান ইঙ্গুলার রোড দক্ষিণ সুরমা)। জকিগঞ্জ উপজেলার কোনাগাঁও গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে হেলাল আহমদ (বর্তমানে নগরীরর ঝালোপাড়া)। দক্ষিণ সুনামগঞ্জের কান্দিগাঁও গ্রামের কাজল দাসের ছেলে রিঙ্কু দাস (বর্তমান আলমপুর, মোগলাবাজার) ও ময়মনসিংহের গৌরিপুর উপজেলার ইশুলিয়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে কাঞ্চন মিয়া।

No comments:
Post a Comment