নিজস্ব সংবাদদাতা : সিলেটের দক্ষিণ সুরমায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন (৪০) এর জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় মানুষের ঢল নামে।
শনিবার (১১ জুলাই) বাদ আসর খোজারখলা মারকাজ জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর রিপন বক্স লিপন, সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী, সাংবাদিক, ব্যবসায়ীক, নগরীর ২৬নং ওয়ার্ডের খোজারখলাসহ আশপাশ এলাকার বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
জানাজা পরাচালনা করেণ, খোজারখলা মারকাজ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী হিফজুর রহমান। পরে পারিবারিক কবরস্থানে রিপনকে সমাহিত করা হয়।
প্রসঙ্গ, পূর্ব বিরোধের জের ধরে শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ১০টায় দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে ইকবাল হোসেন রিপনকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার প্রতিবাদে রাত ১১টা থেকে শেষরাত পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
শনিবার (১১ জুলাই) সকালে রিপনের স্ত্রী ফারজানা আক্তার তমা বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫/৭ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন। পুলিশ একজনকে আটক করেছে।
শ্রমিকরা জানিয়েছেন, শনিবারের মধ্যে খুনিদের গ্রেফতার করা না হলে রোববার থেকে সারাদেশে অবরোধের ডাক দেওয়া হবে।
ইকবাল হোসেন রিপন সিলেট সিটি করপোরেশনের ২৬নং ওয়ার্ডের খোজারখলা পশ্চিম মহল্লার ইমামবাড়ির আবিল হোসেনের ছেলে। রিপন এক কন্যা সন্তানের জনক।



No comments:
Post a Comment