করোনা পরীক্ষার রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে দেয়ার নির্দেশ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 15 July 2020

করোনা পরীক্ষার রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে দেয়ার নির্দেশ

করোনা পরীক্ষার রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে দেয়ার নির্দেশ
সু-স্বাস্থ্য ডেস্ক : করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে দিতে এবং ৫০ থেকে ৬০ বছর বয়সী ব্যক্তিদের নমুনা বাড়িতে গিয়ে সংগ্রহ করতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব ও ‘কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি’র ফোকাল পয়েন্ট শামীমা নাসরিন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে পৃথক দুটি চিঠিতে করোনা বিষয়ক এ নির্দেশনা দেন।
 

চিঠিতে বলা হয়, পরামর্শক কমিটির ১৪ তম সভার সুপারিশের ভিত্তিতে জানানো হয় কোভিড-১৯ পরীক্ষার নমুনা সংগ্রহ থেকে ফলাফল পাওয়া পর্যন্ত অনেক সময় লেগে যাচ্ছে। এ ক্ষেত্রে ফল দ্রুত সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) পাঠানোর জন্য ব্যবস্থা নেওয়া প্রয়োজন। নমুনা পরীক্ষার ফল ৭২ ঘণ্টার মধ্যে আইইডিসিআরে পাঠানোর নির্দেশ দেওয়া হচ্ছে।

অপর চিঠিতে বলা হয়, প্রবীণেরা কোভিড-১৯ রোগে আক্রান্ত হচ্ছেন বেশি। বিভিন্ন কারণে তাঁরা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের স্থানে যেতে পারছেন না। ফলে প্রবীণদের স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাচ্ছে। এ কারণে ৫০ থেকে ৬০ বছরের বয়সী ব্যক্তিদের বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহের জন্য নির্দেশ দেওয়া হচ্ছে।

No comments:

Post a Comment

Pages