কোরবানির ঈদে ৯ দিন শুধু পণ্য পরিবহন বন্ধ থাকবে : নৌ-প্রতিমন্ত্রী - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 15 July 2020

কোরবানির ঈদে ৯ দিন শুধু পণ্য পরিবহন বন্ধ থাকবে : নৌ-প্রতিমন্ত্রী

কোরবানির ঈদে ৯ দিন শুধু পণ্য পরিবহন বন্ধ থাকবে : নৌ-প্রতিমন্ত্রী
সময় ডেস্ক : আসন্ন ঈদুল আজহার ৫ দিন আগে ও ৩ দিন পর গণপরিবহন নয়, বন্ধ থাকবে পণ্য পরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।

বুধবার (১৫ জুলাই) দুপুরে সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে লঞ্চ, ফেরি, স্টিমার চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ কর্মপন্থা নির্ধারণ সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করছিলেন প্রতিমন্ত্রী।
 

সভার শুরুতে তিনি সাংবাদিকদের বলেন, ‘ঈদের ৫ দিন আগে থেকে এবং ঈদের পরে তিন দিন গণপরিবহন বন্ধ রাখার বিষয়ে একটি প্রজ্ঞাপন আমরা পেয়েছি। মিটিং করে সেই আলোকেই আমরা পদক্ষেপ গ্রহণ করব।’ 

তিনি আরও বলেন, ‘যারা ঈদে বাড়ি যেতে চায় তাদের ঈদের পাঁচদিন আগেই যেতে হবে। যারা আসতে চায় তাদের তিনদিন পরেই আসতে হবে।’ 

বৈঠক শেষে আবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। তখন তিনি বলেন, ‘আজ বৈঠকের আগেও আমরা বলেছিলাম ঈদের আগের ৫ দিন এবং পরে ৩ দিন গণপরিবহন বন্ধ থাকবে। সেটা একটা ভুল বোঝাবুঝি ছিল। এখন সিদ্ধান্ত হয়েছে পণ্যবাহী যেকোনো পরিবহন বন্ধ থাকবে।’

No comments:

Post a Comment

Pages