সিলেটে র‍্যাব সদস্যের বাসায় দুর্ধর্ষ ডাকাতি, স্ত্রী-সন্তানসহ আহত ৪ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 18 July 2020

সিলেটে র‍্যাব সদস্যের বাসায় দুর্ধর্ষ ডাকাতি, স্ত্রী-সন্তানসহ আহত ৪

সিলেটে র‍্যাব সদস্যের বাসায় দুর্ধর্ষ ডাকাতি, স্ত্রী-সন্তানসহ আহত ৪
সময় ডেস্ক : র‍্যাব-১ এ কর্মরত এএসআই মনজুর আহমদে সিলেটের বাসায় অভিনব পন্থায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুকবার সন্ধ্যায় কৌশলে রান্না করা খাবারে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে রাতে ডাকাত চক্র বাসায় ঢুকে নগদ টাকাসহ প্রায় তিন-চার লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। শনিবার (১৮ জুলাই) গুরুতর অবস্থায় র‍্যাব সদস্যের স্ত্রী ও তিন সন্তানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

ঢাকা উত্তরাস্থ র‍্যাব ব্যাটালিয়ন-১ এ কর্মরত এএসআই মনজুর আহমদের সিলেট নগরীর নবাব রোড এলাকার ৮নং সিদ্দিকি ভিলায় পরিবার নিয়ে তিনি বসবাস করে আসছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তার স্ত্রী এবং তিন সন্তানের জ্ঞান এখনো ফিরে নি। ডাকাত চক্র র‍্যাব সদস্যের বাসা ছাড়াও একই সাথে পাশের বাসায় সিলেট এলজিআরডি অফিসে কর্মরত এক কর্মচারীর বাসায়ও ডাকাতি করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে সিলেট কোতয়ালী থানার ওসি সেলিম আহমদের নাম্বারে কল করা হলে তিনি কল রিসিভ করেন নি।

খোজ নিয়ে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার কোন এক সময়ে বাসার পেছন দিকের গ্রীলের সামান্য অংশ কেটে রান্নাঘরের খাবারের সাথে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে দেয় ডাকাত দলের সদস্যরা। রাতে খাবার খেয়ে র‍্যাব সদস্যের স্ত্রী সন্তান অজ্ঞান হয়ে ঘুমিয়ে পড়লে গ্রীল কেটে বাসায় ঢুকে ডাকাত দল। এসময় বাসায় রাখা নগদ ১লক্ষ টাকাসহ, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় তিন-চার লক্ষ টাকা মালামাল নিয়ে যায় ডাকাত দল। শনিবার সকালে তাদের আত্মীয়-স্বজনেরা ঘরের দরজা ভেঙ্গে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে তারা আশংকামুক্ত নয়।

র‍্যাব সদস্য মনজুর আহমদ জানান, মাত্র এক সপ্তাহ আগে তিনি ঢাকা উত্তরায় র‍্যাব ব্যাটালিয়ন-১ এ যোগদান করেছেন। এর আগে তিনি সিলেটের বিভিন্ন থানায় কর্মরত ছিলেন। শুক্রবার রাত থেকে তিনি তার স্ত্রী সন্তানদের মোবাইলে কল করলেও কোন রিপ্লাই না পাওয়াতে আত্মীয়-স্বজনদের খবর দেন। সবকিছু শুনে শনিবার সকালেই বিমানে সিলেটে আসেন। উনার স্ত্রী ও ছোট ছোট তিন সন্তানের শারীরিক অবস্থা এখনো পুরোপুরি ঠিক হয়নি বলে জানান তিনি।

No comments:

Post a Comment

Pages