সময় ডেস্ক : মাত্র ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর হটলাইনে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে ৯২ টি অভিযোগ এসেছে। গ্রেফতারকৃত শাহেদের ব্যাপারে অভিযোগ থাকলে তা জানাতে হটলাইন চালু ও ইমেইল ঠিকানা দিয়েছিল র্যাব। তাতে এই অল্প সময়ে এসব অভিযোগ জমা পড়ে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন, হটলাইন নম্বরে ৭২টি ও ইমেইল ঠিকানায় বিশটি অভিযোগ জমা পড়েছে।
এদিকে শনিবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ জানায়, সাহেদ নকল পিপিই ও মাস্ক সরবরাহ করেছে।
ডিবির অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন বলেন, 'আলবার্ট গ্লোবাল গার্মেন্টস ফ্যাক্টরি লিমিটেড' নামের একটি প্রতিষ্ঠানের ঠিকানা ব্যবহার করে পিপিই ও মাস্ক সরবরাহ করছিলেন সাহেদ। তিনি বলেন, আদতে ওই নামে কোনো প্রতিষ্ঠান সাহেদের নেই। তিনি ওয়েবসাইট খুলে ব্যবসা করছিলেন।
করোনাভাইরাস পরীক্ষায় জালিয়াতিসহ নানা প্রতারণার অভিযোগে ৬ জুলাই রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র্যাব। এরপর আত্মগোপন করেন সাহেদ। গত বুধবার সাতক্ষীরা থেকে সাহেদকে গ্রেপ্তার করা হয়। দশদিনের রিমান্ডে সাহেদ এখন গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে আছেন। সূত্র : প্রথম আলো

No comments:
Post a Comment