নিজস্ব সংবাদদাতা : মহামারি করোনার রিপোর্ট জালিয়াতি কাণ্ডে বাংলাদের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। এমন ঘটনায় যখন দেশ উত্তাল তখন সিলেটে র্যাবের অভিযানে ভূয়া করোনা সার্টিফিকেট দেওয়ায় ডা. এএইচএম শাহ আলমকে গ্রেপ্তার করেছে।
রোববার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় ডা. আলমের চেম্বার সিলেট নগরের মধুশহীদস্থ মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের নীচ তলায় হানা দেয় র্যাবের একটি টিম।
সিলেট র্যাব-৯ ডা. আলমের সকল কাগজপত্র তল্লাশী করেণ। তল্লাশী শেষে র্যাব-৯ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
এ সময় তাকে ১ লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়।

No comments:
Post a Comment