নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট (অব.) ও সাউথ সুরমা প্রি-ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা এবং সিলেট নগরীর বারখলার সালিশি ব্যক্তিত্ব এম এ মোছাব্বিরের দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (০১ জুলাই) বাদ আসর ২৫নং ওয়ার্ডের কায়েস্থরাইল উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় ইমামতি করেণ কায়েস্থরাইল জামে মসজিদ ওয়াকফ্ এস্টেট দাঁউদপুর, মুছারগাঁও ও বারখলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহবুবুর রহমান নাইমী। জানাজায় অংশ গ্রহণ করেণ অত্র এলাকার ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবী, সমাজসেবীসহ নানা শ্রেণী পেশার জনসাধারণ।
সাবেক এ সেনা সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২১ জুন থেকে সিলেট সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার (৩০জুন) দিবাগত রাত সাড়ে ৩টায় তিনি ইন্তেকাল করেণ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
এম এ মোছাব্বির বারখলা রূপালী যুব সংঘের সভাপতি ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন ও দৈনিক জালালাবাদের আলোকচিত্রী হুমায়ূন কবীর লিটনের পিতা।
মরহুম মোছাব্বির স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।



No comments:
Post a Comment