দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 1 July 2020

দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা : সিলেটের দক্ষিণ সুরমার চারমাইল নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় আজহার আলী (৪০) নামের এস ব্যক্তি নিহত হয়েছেন। তিনি এসিআই ফার্মাসিটিকেল ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (০১ জুলাই) দুপুর পৌনে ৩ এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি কনিদপুরের সাইদুল্লাপুর থানার গাইবান্দার আব্দুল জব্বার মুসলিমের পুত্র। বর্তমান চারখাই'র আদিনাবাদ এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছেন।
 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেট শহরের দিকে আসার পথে সিরামপুর চালমাইল নামক স্থানে পৌছলে একটি বাইসাইকেলের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। তখন মোটরসাইকেল চালক সড়কে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজহারকে মৃত ঘোষণা করেণ।

মোগলাবাজার থানার এসআই পিংকু বলেন, পরিবারের অনুরোধে পোস্ট মর্টেম ছাড়া লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়। 

পরিবার সূত্র জানায়, নিহতের নিজ জেলার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। 

No comments:

Post a Comment

Pages