সরকারি প্রণোদনা পেতে ভুয়া করোনা রোগী সেজে ধরা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 28 June 2020

সরকারি প্রণোদনা পেতে ভুয়া করোনা রোগী সেজে ধরা

সরকারি প্রণোদনা পেতে ভুয়া করোনা রোগী সেজে ধরা
সময় ডেস্ক : মহামারি কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হলে পাওয়া যাবে সরকারি প্রণোদনার টাকা। আর সেই টাকা পাওয়ার লোভে পড়ে করোনা রোগীর সনদ নিয়েছিলেন রেলওয়ে জেনারেল হাসপাতালের এক কর্মচারী।  

মেডিসিন ক্যারিয়ার পদের কুতুবে রাব্বানী নামের ওই কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন বলে জানান তার অফিসকে। সেই মোতাবেক কাগজপত্রও দাখিল করে ছুটি কাটান।
 

কিন্তু জাতীয় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (এনএসআই) গোপনে খোঁজখবর নিয়ে জানতে পারে করোনায় আক্রান্ত হননি কুতুবে রাব্বানী।

জানা যায়, রাব্বানী করোনা পজিটিভের নকল সনদ তৈরি করেন। নিজেই মুগদা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. মৌসুমী সরকারের স্বাক্ষর জাল করে এই সনদ তৈরি করেন তিনি। প্রণোদনার টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে এত কিছু করেন রাব্বানী।

এনএসআইয়ের গোয়েন্দা কর্মকর্তারা জানান, রবিবার (২৮ জুন) বিকেল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত  রেলওয়ে কর্মচারী হাসপাতালসহ তার বাসায় অভিযান চালিয়ে কুতুবে রাব্বানীকে করোনা পজিটিভের জাল সনদসহ আটক করা হয়।

অভিযান পরিচালনা করেন এন‌এস‌আই এর উপ-পরিচালক মো. ওয়ালিউল্যাহ ও ফিল্ড অফিসার মো. জাহাঙ্গীর আলম। এসময় তাদের সহায়তা করে মুগদা থানা পুলিশ।

মুগদা থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের কুতুবে রাব্বানীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্তাধীন।

No comments:

Post a Comment

Pages