বিশ্বে ১ কোটি মানুষ করোনায় আক্রান্ত - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 27 June 2020

বিশ্বে ১ কোটি মানুষ করোনায় আক্রান্ত

বিশ্বে ১ কোটি মানুষ করোনায় আক্রান্ত
বহির্বিশ্ব ডেস্ক : বিশ্বে ১ কোটি মানুষ করোনাভইরাসে আক্রান্ত বলে জানিয়েছে আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার।

সংস্থাটির তথ্যানুযায়ী, এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি  ৫৭৬ জন। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৯৮ হাজার ৯৫৪ জন। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৫৪ লাখ ১৪ হাজার ৬৭৭ জন।
 

চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৩৬ হাজার ৬৩৯ জন। মৃত্যু হয়েছে এক লাখ ২৭ হাজার ১৪৪ জনের।

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৪৪ হাজার ৪১৯ জন। এর মধ্যে ৫৫ হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে।

রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ছয় লাখ ২০ হাজার ৭৯৪ জন। এর মধ্যে আট হাজার ৭৮১ জনের মৃত্যু হয়েছে।

উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৪৬২ জন। এর মধ্যে চার হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে।

No comments:

Post a Comment

Pages