হাসপাতালে করোনা রোগীকে যৌন হয়রানি : ওয়ার্ডবয় গ্রেফতার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 16 June 2020

হাসপাতালে করোনা রোগীকে যৌন হয়রানি : ওয়ার্ডবয় গ্রেফতার

হাসপাতালে করোনা রোগীকে যৌন হয়রানি : ওয়ার্ডবয় গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা : কোভিড-১৯ নিয়ে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন এক গৃহবধূ (২৫) রোগীকে যৌন হয়রানির অভিযোগে চাকরিচ্যুত ওয়ার্ডবয় নজরুলকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৬ জুন) ভোরে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ মহানগরীর হাফিজ নগর থেকে তাকে আটক করে। সোনাডাঙ্গা মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাধে শ্যাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। 
 

তার আগে সোমবার (১৫ জুন) খুলনায় করোনারোগীকে যৌন হয়রানির দায়ে ওই ওয়ার্ডবয়কে কর্তৃপক্ষ চাকরিচ্যুত করে। তাকে পুলিশের হাতে না দিয়ে ছেড়ে দেওয়ায় নিন্দার ঝড় উঠে। মহিলা ওয়ার্ডে পুরুষকে দায়িত্ব দেওয়া ও ওয়ার্ডবয়কে পুলিশে না দেওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের সমালোচনা শুরু হয়। অনেকেই ওই ওয়ার্ডবয়ের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। 

উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে মহানগরীর এক গৃহবধূ গত ৬ জুন খুলনা করোনা হাসপাতালে ভর্তি হন। গত ১৩ জুন রাতে এক ওয়ার্ডবয় পিপিই পরে ওই রোগীর কাছে গিয়ে কুপ্রস্তাব দেয়। একপর্যায়ে ওই রোগীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে হয়রানি করে। বিষয়টি নার্সরা দেখে ফেলায় ওয়ার্ডবয় সরে যায়। এ ঘটনায় নজরুল নামের ওই ওয়ার্ডবয়কে সোমবার (১৫ জুন) চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

No comments:

Post a Comment

Pages