পোস্তগোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 26 June 2020

পোস্তগোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

পোস্তগোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
ফাইল ছবি
সময় ডেস্ক : রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় শাকিল নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই বন্ধু। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 

শুক্রবার (২৬ জুন) রাতে পোস্তগোলা ব্রিজের ওপর মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানিয়েছেন, দুর্ঘটনায় আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। রাত ১১টার পর শাকিলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।



No comments:

Post a Comment

Pages