প্রেস-বিজ্ঞপ্তি : সিলেট মহানগর বিএনপির ২৫নং ওয়ার্ড শাখার সহ-সভাপতি আতিকুর রহমান করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার (২৬ জুন) ভোরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
ওয়ার্ড বিএনপি নেতা আতিকুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এক শোক বার্তায় এমদাদ হোসেন চৌধুরী বলেন, ২৫নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান ছিলেন রাজপথের ত্যাগী ও সক্রিয় সহযোদ্ধা। তার মৃত্যুতে আমরা একজন খাটি জিয়ার সৈনিককে হারালাম। যা সহজে পূরণ হবার নয়। আতিকুর রহমানের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার মাগফেরাত কামনা করছি। আল্লাহ তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন।
এদিকে আতিকুর রহমানের জানাজা শুক্রবার বিকেল ৩ টায় কায়েস্থরাইল শাহী ঈদগাহে অনুষ্ঠিত হয়।

No comments:
Post a Comment