২৪ ঘন্টায় বজ্রপাতে ৮৩ জনের মৃত্যু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 25 June 2020

২৪ ঘন্টায় বজ্রপাতে ৮৩ জনের মৃত্যু

২৪ ঘন্টায় বজ্রপাতে ৮৩ জনের মৃত্যু
বহির্বিশ্ব ডেস্ক : গত ২৪ ঘন্টায় বজ্রপাতে ভারতের বিহারে ৮৩ জনের মৃত্যু হয়েছে। বিহারের স্থানীয় সরকার এই সংখ্যা প্রকাশ করেছে। এরই মধ্যে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রদেশটির মুখ্যনন্ত্রী নীতিশ কুমার।

বৃহস্পতিবার (২৫ জুন) এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। খারাপ আবহাওয়ার সতর্কবার্তা ছিল আগে থেকেই। তবে তার চেহারা যে এতটা ভয়ঙ্কর হবে, তা ভাবা যায়নি। একাধিক জেলায় মৃত্যুর ঘটনা ঘটেছে। সংবাদসংস্থা মৃত্যুর খবর প্রকাশ করলেও সংখ্যাটা জানা যায়নি। তবে সন্ধ্যায় বিহার সরকাররে পক্ষ থেকে এই সংখ্যা প্রকাশ করা হয়েছে।
 

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বিহারের গোপালগঞ্জে মৃত্যু হয়েছে ১৩ জনের। মধুবনী ও নাওয়াদায় ৯ জন করে মারা গেছে। ভাগলপুরে ৬ জন ও সিওয়ানে ৬ জন, দ্বারভাঙা, বাংকা, ইস্ট চম্পারণে পাঁচজন করে ও খাগাড়িয়া এবং ঔরঙ্গাবাদে তিন জনের করে মৃত্যু হয়েছে। 

এছাড়া ওয়েস্ট চম্পারণ, কৃষ্ণগঞ্জ, জামুই, জাহানবাদ, পূর্ণিয়া, সুপুল, বক্সার, কাইমুর প্রতিটি জেলায় ২ জনের করে মৃত্যু হয়েছে। সমস্তিপুর, শিবহার, সরন, সীতামারী ও মাধেপুরে এক জনের করে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মৃতদের পরিবারকে ৪ লাখ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন।

No comments:

Post a Comment

Pages