প্রেস-বিজ্ঞপ্তি : সিলেটের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ২৫ নং ওয়ার্ড কৃষকলীগ আহবায়ক মো: জুনেদ আহমদ।
সোমবার (১৫ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই শোক প্রকাশ করেন ২৫ নং ওয়ার্ড কৃষকলীগ নেতৃবৃন্দ।
বিবৃতিতে ২৫ নং ওয়ার্ড কৃষকলীগ আহবায়ক মো: জুনেদ আহমদ বলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রতিষ্ঠাকালীন এবং ৩ বারের নির্বাচিত মেয়র জনাব বদরুদ্দিন কামরান ছিলেন জনগণের জন্য নিবেদিত প্রাণ। রাজনীতির পাশাপাশি তিনি সামাজিক কর্মকাণ্ডে সব সময় নিজেকে জড়িত রাখতেন। এমনকি চলমান করোনা পরিস্থিতিতেও তিনি জনগণের পাশে থেকে কাজ করতে গিয়ে নিজেই করোনা আক্রান্ত হন। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জানান ওয়ার্ড কৃষকলীগ লীগ নেতৃবৃন্দ।
গত ০৫ জুন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে কামরানের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিএমএইচ ভর্তি করা হয়।
রোববার (১৪ জুন) দিনগত রাত পৌনে ৩টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বদর উদ্দিন আহমদ কামরান।

No comments:
Post a Comment