কামরানের মৃত্যুতে ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের শোক - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 15 June 2020

কামরানের মৃত্যুতে ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের শোক

কামরানের মৃত্যুতে ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের শোক
প্রেস-বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সাবেক সদস্য ও ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী আমির উদ্দিন এবং ওয়ার্ড নেতৃবৃন্দ। 

সোমবার (১৫ জুন) এক শোক বার্তায় হাজী আমির উদ্দিন বলেন, গণমানুষের নেতা সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে সিলেট হারালো সর্বদা হাস্যজ্জল সবার প্রিয় নেতাকে। একজন আদর্শবান রাজনীতিবিদ হিসেবে তিনি সবার প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তার মৃত্যুতে ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগ গভীরভাবে শোকাহত।
 

বার্তায় আরো বলা হয়, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে তিনি দায়িত্ব পালন করেছেন। সিলেট সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র হিসেবে সিলেট মহানগরীর উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বদর উদ্দিন আহমদ কামরানের মতো একজন গুণী, অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনীতিবিদের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগসহ সমগ্র জাতির অপূরণীয় ক্ষতি হলো। আর সিলেটবাসী হারালো তাদের প্রিয় কামরানকে। রাজনীতিবিদ হিসেবে জনসেবা, দেশ ও সমাজের উন্নয়নে তাঁর যে অবদান জাতি তা শ্রদ্ধার সাথে চিরদিন স্মরণ করবে।
মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ। 

গত ০৫ জুন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে কামরানের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিএমএইচ ভর্তি করা হয়। 

রোববার (১৪ জুন) দিনগত রাত পৌনে ৩টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বদর উদ্দিন আহমদ কামরান। আজ তাকে সিলেট নগরীতে দাফন করা হবে।

No comments:

Post a Comment

Pages