'বিএনপির নেতাকর্মীরা আমার সঙ্গে মুনাফেকি ও গাদ্দারি করেছে' - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 3 October 2026

'বিএনপির নেতাকর্মীরা আমার সঙ্গে মুনাফেকি ও গাদ্দারি করেছে'


সময় ডেস্ক : :
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, ‘বিএনপির নেতাকর্মীরা আমার সঙ্গে মুনাফেকি ও গাদ্দারি করেছে।’


সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন।


তিনি বলেন, এ আসনটি মূলত বিএনপির একটি শক্তিশালী ঘাঁটি ছিল এবং সেখানে ইসলামপন্থিদেরও ব্যাপক প্রভাব রয়েছে। কিন্তু নির্বাচনে বিএনপির একটি অংশ প্রকাশ্যে ও গোপনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে কাজ করেছে। দলটির আরেকটি অংশ দায়সারাভাবে দায়িত্ব পালন করায় কাঙ্ক্ষিত ফল আসেনি।


তিনি দাবি করেন, ওই আসনের প্রায় ৩০ শতাংশ আওয়ামী লীগ ঘরানার নেতাকর্মীদের ঢাকায় নিয়ে গিয়ে নানা ধরনের আশ্বাসের মাধ্যমে নিজের পক্ষে নেন রুমিন ফারহানা। 


পাশাপাশি নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করে রঙিন বিলবোর্ড স্থাপন, জীবন্ত হাঁস নিয়ে মিছিল এবং প্রশাসনের সহায়তায় প্রভাব বিস্তারের অভিযোগ তোলেন তিনি। এমনকি তার নিশ্চিত বিজয়ের কেন্দ্রগুলোতে ভোটগ্রহণের দিন এজেন্টদের বের করে দেওয়া হয়েছিল বলেও তিনি অভিযোগ করেন।


জুনায়েদ আল হাবিব বলেন, ইসলাম ও দেশের স্বার্থে আলেম সমাজ বিএনপির নেতৃত্বাধীন জোটে গিয়ে কাজ করেছিল এবং দেশের একাধিক আসনে আলেম-ওলামাদের সমর্থনেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অথচ ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি আন্তরিকভাবে চাইলে জমিয়তের প্রার্থীকে বিজয়ী করতে পারত, কিন্তু শেষ মুহূর্তে তারা তা করেনি।


No comments:

Post a Comment

Pages