সময় ডেস্ক : : টাঙ্গাইলের দেলদুয়ারে মায়ের অভিযোগে মাদকাসক্ত কালাম নামের ছেলেকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের নলুয়া গ্রামে।
মায়ের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোহরা সুলতানা যূথী কালামকে ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
তার আগে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মা ছেলে কালামের বিরুদ্ধে উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
সম্প্রতি কালাম নেশার টাকা যোগাতে জোরপূর্বক মায়ের নাক থেকে গহনা খুলে নিয়ে বিক্রি করে দেয়। ছেলের এমন অত্যাচারের বিষয়টি বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন।
সেই অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে মাদক সেবনের সময় মাদক সেবনের উপকরণ সহ হাতেনাতে ধরে ওই যুবককে সাজা দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী বলেন, মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মা ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছিলেন। ঘটনাস্থল গিয়ে মাদক সেবনরত অবস্থায় সরঞ্জামসহ আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

No comments:
Post a Comment