সময় ডেস্ক : : সরকারি ফ্যামিলি কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্ত করার প্রলোভন দেখিয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ২৬ জনের কাছ থেকে ৭৮ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এক বাবা ও তার ছেলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তারা হলেন, উপজেলার বাদাঘাট ইউনিয়নের লামাশ্রম গ্রামের বাসিন্দা ফুল বক্স মিয়া ও তার ছেলে মোঃ ইয়াহিয়া।
অভিযোগ দায়ের করেন উপজেলার বাদাঘাট ইউনিয়নের বিন্নাকুলী গ্রামের বাসিন্দা খুরশিদ মিয়া।
লিখিত অভিযোগে জানা যায়, বিন্নাকুলী গ্রামে গিয়ে সরকারি ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২৬ জনের প্রত্যেকের কাছ থেকে ৩ হাজার টাকা করে মোট ৭৮ হাজার টাকা আদায় করে ফুল বক্স মিয়া ও তার ছেলে মোঃ ইয়াহিয়া।
কিন্তু তারা জানতে পারেন যে ফ্যামিলি কার্ডে নাম অন্তর্ভুক্তির জন্য কোনো প্রকার ফি বা টাকা দেওয়ার নিয়ম নাই। স্থানীয় ইউনিয়ন পরিষদে যোগাযোগ করলে ও এর সত্যতা জানতে পারেন। পরে অভিযুক্তদের বাড়িতে গিয়ে ভুক্তভোগীরা টাকা ফেরত চাইলে তাদের বিভিন্ন ধরনের হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করে তাড়িয়ে দেয়।
অভিযোগকারী খুরশিদ মিয়া জানান, সরকারি ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে আমার স্ত্রীসহ ২৬ জনের কাছ থেকে বাবা ছেলে মিলে জনপ্রতি ৩ হাজার টাকা করে নিয়েছে। টাকা ফেরত চাইলে নানান ভাবে ভয় ও হুমকি দিচ্ছে। আমরা এর বিচার পেতে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি।
অভিযোগের বিষয়ে ফুল বক্স মিয়া জানান, আমি কিছুই জানি না টাকা নেওয়ার বিষয়ে। এলাকার একটি পক্ষ আমার ছেলেকে মিথ্যা তথ্য দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক জানিয়েছেন, লিখিত অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নপয়া হবে। তার জন্য তাহিরপুর থানাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ জানিয়েছেন, ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে আর অভিযুক্তদের আটকে অভিযান চলছে।
Friday, 7 August 2026
ফ্যামিলি কার্ড দেয়ার নামে ২৬ জনের কাছ থেকে ৭৮ হাজার টাকা নেয়ার অভিযোগ
Subscribe to:
Post Comments (Atom)
somoyamaderbd is one of the most popular online news portal in Bangladesh. This online newsletter serves news in all the districts of Sylhet, national, country, politics, law courts, entertainment, sports, lifestyle, information technology, religion, jobs.

No comments:
Post a Comment