আ.লীগ নেতা মিসবাহ সিরাজ সিলেট সীমান্তে বিজিবির হাতে আটকের গুঞ্জন - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 24 August 2026

আ.লীগ নেতা মিসবাহ সিরাজ সিলেট সীমান্তে বিজিবির হাতে আটকের গুঞ্জন


সময় ডেস্ক : :
ভারতে পালানোর সময় সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত থেকে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জজ কোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজকে বিজিবি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে গুঞ্জন শুনা যাচ্ছে।


সর্বত্র ছড়িয়ে পড়া এমন খবর ভুয়া ও ভিত্তিহীন বলে পুলিশ নিশ্চিত করেছে। এবং তা গুজব বলে জানিয়েছে।


মঙ্গলবার (২৫ আগস্ট) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মিসবাহ উদ্দিন সিরাজকে আটকের খবর ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি নিয়ে প্রশাসনিক মহলে খোঁজখবর নেওয়া হলে তাঁর আটকের বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।


কেউ কেউ বলছেন, সোমবার (২৪ আগস্ট) ভোরে কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা দিয়ে কয়েকজন দালালের সহায়তায় মিসবাহ উদ্দিন সিরাজ ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এসময় বিজিবি তাকে আটক করে। তার সাথে থাকা দালালরা পালিয়ে যায়। মিসবাহ উদ্দিন সিরাজকে কানাইঘাট পুলিশের হাতে তোলে দেয়া হয়।


কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘আমরাও বিভিন্ন মাধ্যম থেকে এরকম খবর পেয়ে বিজিবির সঙ্গে আলাপ করেছি। এইরকম ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি। বিষয়টি আপাতত গুজব মনে হচ্ছে। তারপরও আমরা খোঁজখবর নিচ্ছি।’


উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মিসবাহ উদ্দিন সিরাজ আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 


No comments:

Post a Comment

Pages