ইয়াবাসহ গেজেটভুক্ত ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 9 August 2026

ইয়াবাসহ গেজেটভুক্ত ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার


সময় ডেস্ক : :
বরগুনায় ২০ পিস ইয়াবাসহ গেজেটভুক্ত এক ‘জুলাই যোদ্ধা’কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (৮ আগস্ট) রাতে সদর উপজেলার হেউলিবুনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।


গ্রেপ্তার ব্যক্তির নাম সুমন মৃধা (৩৫)। তিনি বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চালিতাতলী গ্রামের বাসিন্দা। সুমন জুলাই আন্দোলনের একজন গেজেটভুক্ত ব্যক্তি। 


ডিবি পুলিশ জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সদর উপজেলার হেউলিবুনিয়া এলাকার দফাদার বাড়ির সামনে অভিযান চালানো হয়। এ সময় সুমন মৃধাকে আটক করা হয় এবং তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


বরগুনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মো. সাজ্জাত হোসেন জানান, ইয়াবাসহ আটকের পর সুমন মৃধাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বরগুনা সদর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সূত্র : ৭১tv


No comments:

Post a Comment

Pages