মামা-ভাগ্নার নিয়ন্ত্রণে সালুটিকর ডিগ্রি কলেজ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 28 August 2026

মামা-ভাগ্নার নিয়ন্ত্রণে সালুটিকর ডিগ্রি কলেজ


সময় ডেস্ক : :
দুইজন সহোদর মামা ভাগনা। একজন আওয়ামীলীগ নেতা আরেকজন বিএনপি নেতা। দুজন মিলে দায়িত্ব দিয়েছেন সহোদর ভাতিজা কে। গোয়াইনঘাটের সালুটিকর ডিগ্রী কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচন নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। 

বিগত ৫ আগস্ট পট পরিবর্তনের পর গা ঢাকা দেন নন্দীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম। তার ভাগনা বিএনপি নেতা জামাল উদ্দিন আস্তে আস্তে তাকে ফ্রন্টে নিয়ে আসেন। 
বর্তমানে এই দুজন মিলে নিয়ন্ত্রণ করছেন এলাকার ব্যবসা-বাণিজ্যসহ সবকিছু। 

সম্প্রতি তারা এলাকার কাউকে কিছু না বলে নিজস্ব প্রভাব খাটিয়ে সালুটিকর ডিগ্রী কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত করেছেন। গুঞ্জন রয়েছে- তারা দুজনেরই কোন শিক্ষাগত যোগ্যতা নেই । 

তারা ছলচাতুরি আশ্রয় নিয়ে জামালের ভাতিজা ফারুক আহমদ নামে এক ব্যক্তিকে কলেজ গভর্ণিং বোর্ডের সভাপতি নির্বাচন করেন। 

একটি সূত্র জানিয়েছে কলেজের  ভারপ্রাপ্ত প্রিন্সিপালকে চাপ প্রয়োগ করে তারা এই কাজটি করিয়েছেন। 

নতুন এডহক কমিটির সভাপতিকে নিয়ে কলেজে গেলে প্রিন্সিপাল তাকে ফুল দিতে এগিয়ে আসেননি। ছবিতে দেখা যাচ্ছে প্রিন্সিপাল তার চেয়ারে বসে আছেন। 

আর সেই মামা-ভাগনা এবং একজন বিএনপি নেতাকে সাথে নিয়ে তাদের ভাতিজাকে ফুল দিয়ে বরণ করছেন। 

শিক্ষা প্রতিষ্ঠানে এরকম একনায়কতন্ত্র প্রতিষ্ঠার কারণে সালুটির এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

No comments:

Post a Comment

Pages