দেশের উন্নয়ন ও আইনশৃঙ্খলা দেখভালের দায়িত্বে যে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 27 August 2026

দেশের উন্নয়ন ও আইনশৃঙ্খলা দেখভালের দায়িত্বে যে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ


সময় ডেস্ক : :
সারাদেশের ৬৪ জেলার আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলী তদারকি ও সমন্বয়ের জন্য ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে দায়িত্ব দিয়েছে সরকার।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর গঠিত সরকারের মন্ত্রিপরিষদ গভীর উদ্বেগের সঙ্গে দীর্ঘদিন ধরে লক্ষ্য করছে যে, বিগত ফ্যাসিস্ট আমলে দেশের বিভিন্ন জেলায় উন্নয়নের বরাদ্দ কাগজে-কলমে থাকলেও ব্যাপক দুর্নীতির মাধ্যমে লুটপাট করা হয়েছে। এসব লুটপাটের অর্থের একাংশ বিদেশে পাচার করা হয়েছে, যা জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। অর্থের অন্য অংশ দেশের ভেতরে মাদকসহ সামাজিক অবক্ষয়, জননিরাপত্তা ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর কাজে ব্যবহৃত হয়েছে।


এ অবস্থায় জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিত করতে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের দায়িত্ব দেওয়া হয়েছে। সংবিধানের ৫৫ (২) অনুচ্ছেদ এবং কার্যপ্রণালি বিধিমালার সংশ্লিষ্ট বিধান অনুসারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।


দায়িত্ব বণ্টনের তালিকা অনুযায়ী


ইকবাল হাসান মাহমুদ—রাজশাহী ও নাটোর

ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন—লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়

আব্দুল আউয়াল মিন্টু—লক্ষ্মীপুর

নিতাই রায় চৌধুরী—চুয়াডাঙ্গা

খন্দকার আবদুল মুক্তাদির—হবিগঞ্জ

আরিফুল হক চৌধুরী—মৌলভীবাজার

মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী—চট্টগ্রাম

এম রশিদুজ্জামান মিল্লাত—শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা

আসাদুল হাবিব দুলু—ঠাকুরগাঁও ও দিনাজপুর

মো. আসাদুজ্জামান—খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট

জাকারিয়া তাহের—ফেনী ও নোয়াখালী

সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল—মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জ

সাচিং প্রু—কক্সবাজার

মো. শরীফুল আলম—টাঙ্গাইল ও নরসিংদী

শামা ওবায়েদ ইসলাম—মাদারীপুর ও শরীয়তপুর

অনিন্দ্য ইসলাম অমিত—মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ

আব্দুল বারী—বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ

সুলতান সালাহউদ্দিন টুকু—ঢাকা

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন—খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি

হাবিবুর রশিদ—গাজীপুর ও নারায়ণগঞ্জ

মো. রাজীব আহসান—বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুর

মীর শাহে আলম—রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম

ফারজানা শারমিন—সিরাজগঞ্জ ও পাবনা

শেখ ফরিদুল ইসলাম—যশোর, মাগুরা ও নড়াইল

ইয়াসের খান চৌধুরী—জামালপুর ও কিশোরগঞ্জ

আহমেদ সোহেল মঞ্জুর—বরিশাল, ভোলা ও ঝালকাঠি

মোহাম্মদ শামীম কায়সার—জয়পুরহাট ও নওগাঁ

আলহাজ মো. জি কে গউস—সিলেট ও সুনামগঞ্জ

মিয়াঁ নুরুদ্দিন আহম্মেদ—রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ

এ বি এম আশরাফ উদ্দিন (নিজান)— ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর

প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপরা সংশ্লিষ্ট জেলার সরকারি দপ্তরগুলোকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং পুরোনো অপরাধ দমনে প্রয়োজনীয় পরামর্শ দেবেন।


এ ছাড়া সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকি করবেন তারা। প্রয়োজন হলে জেলার বিভিন্ন সভায় অংশ নিয়ে পরামর্শও দিতে পারবেন।


No comments:

Post a Comment

Pages