৩ বছরের বড় ইয়ামালের প্রেমিকার পরিচয় প্রকাশ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 20 July 2026

৩ বছরের বড় ইয়ামালের প্রেমিকার পরিচয় প্রকাশ


সময় ডেস্ক : :
প্রেমে বয়সের ব্যবধান নাকি কোনো বাঁধাই নয়- স্প্যানিশ মুসলমান তারকা লামিন ইয়ামাল ও তার প্রেমিকা ইনেস গার্সিয়া হয়তো এই সত্যটিকেই নতুন করে ফুটিয়ে তুললেন। একদিকে ২১ বছরের পরিণত ইনেস, অন্যদিকে সবে ১৯-এ পা দেয়া মাঠের উদীয়মান তারা লামিন ইয়ামাল। বয়সে ৩ বছরের বড় ইনেস গার্সিয়ার ভালোবাসার ডানা ভর করেই যেন মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বজয়ের উৎসবে মাতলেন এই মুসলিম বংশোদ্ভূত ফরোয়ার্ড!


মরোক্কান মুসলিম বাবা মুনির নাসরাউই এবং ইকুয়েটোরিয়াল গিনির (নিরক্ষীয় গিনি) মা শীলা এবানার সন্তান ইয়ামাল। জন্ম ও বেড়ে ওঠা স্পেনের কাতালুনিয়ায় হলেও, মরোক্কান ঐতিহ্য ও মুসলিম সংস্কৃতি ধারণ করা এই তরুণ নিজের মেধা দিয়ে জয় করেছেন ফুটবল বিশ্ব। তবে মাঠের সেই অদম্য ইয়ামালকে গ্যালারি থেকে সবসময় আগলে রেখেছেন ৩ বছরের বড় বান্ধবী ইনেস।


বিশ্বকাপের পুরোটা সময় জুড়ে গ্যালারিতে ইয়ামালের নাম লেখা ১৯ নম্বর জার্সি গায়ে ইনেসের নিত্য উপস্থিতি নজর কেড়েছে নেটিজেনদের। আর সেই উপস্থিতির পূর্ণতা পেল স্পেনের বিশ্বজয়ের ঐতিহাসিক রাতে।


ইনেস গার্সিয়া সান্তোস একজন স্প্যানিশ ফ্যাশন ও লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার। স্পেনের সেভিল শহরের ২১ বছর বয়সী এই তরুণী সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ পরিচিত। তিনি বিশ্বচ্যাম্পিয়ন ফুটবলার লামিন ইয়ামালের বান্ধবী। স্পেনের বিশ্বকাপ জয়ের মঞ্চে গ্যালারিতে উপস্থিত থেকে তিনি বিশেষভাবে আলোচনায় আসেন।


মঞ্চে ট্রফি উঁচিয়ে ধরার পর নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে আবেগঘন এক বার্তায় বয়সে ছোট প্রেমিককে উজার করা অভিনন্দন জানান এই স্প্যানিশ ইনফ্লুয়েন্সার। ট্রফি হাতে ইয়ামালের ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘তুমি এটা করে দেখালে। অভিনন্দন আমার ভালোবাসা, তুমি বিশ্বচ্যাম্পিয়ন।’


বয়সে ছোট হলেও মাঠের পারফরম্যান্সে যেমন কোনো কমতি রাখেননি ইয়ামাল, তেমনি সম্পর্কের ক্ষেত্রেও ‘৩ বছরের বড়’ ইনেসকে পাশে রেখে ভালোবাসার নিখুঁত রসায়ন দেখিয়ে দিলেন স্প্যানিশ এই তরুণ। গল্পটা তাই শুধু বিশ্বজয়ের নয়, বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এক অনন্য প্রেমেরও!


No comments:

Post a Comment

Pages