সময় ডেস্ক : প্রযুক্তি দিন দিন এগিয়ে চলেছে। মানুষের করা নানান কাজ এখন এআই চালিত রোবট দিয়ে করা হচ্ছে। চিনের রাস্তায় এক রোবটকে এমনি এক কাজ করতে দেখা গেল যা মানুষ হয়তো স্বপ্নেও কল্পনা করেননি। ফুটপাতে বসে ভিক্ষা করছে রোবট। হাতজোড়দ করে চাইছে টাকা। সামনে রাখা একটি বাটি ও QR কোড।
ভিডিওটি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিকযোগাযোগ মাধ্যমে। ভিডিওটিতে দেখা যাচ্ছে মানুষের মতো অবয়ব অর্থাৎ হিউম্যানয়েড রোবট (humanoid robot) চাইছে ভিক্ষা। পথচারীদের দিকে এমন ভাবে হাত বাড়িয়ে দিচ্ছে যেন অনুদান দেন তারা। শুধু খুচরো নয়, ডিজিটাল পেমেন্টও করতে পারবেন এতোটাই উন্নত ভিক্ষার স্টাইল। অনেকে এই রোবটকে ভিক্ষাও দিয়েছেন।
‘এরেনচেনএআই’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। ভিডিওটি ইতোমধ্যেই নেটদুনিয়ায় ভাইরালও হয়েছে। ভিডিওটি ৭ লাখ ২৭ হাজার বার দেখা হয়েছে। সাড়ে ৩ হাজারেরও বেশি প্রতিক্রিয়া এসেছে।
ভিডিওটি দেখে অবাক হয়েছেন নেটিজেনরা, অনেকে আবার মজা করে বলেছন,'AI, রোবট চাকরি তো নিয়েছেই, এবার ভিক্ষাটাও রোবটই করছে। কোনও চাকরিই আর নিরাপদে নেই।'
একজন মন্তব্য করেছেন, ‘‘রোবটেরা ভিক্ষুকদেরও চাকরি কেড়ে নিচ্ছে।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘এখন দেখে মজা লাগছে, কয়েক বছর পর যখন সব ক্ষেত্রে রোবট দেখবেন তখন আর মজা লাগবে না।’’
কিন্তু কেন হঠাৎ ভিক্ষা চাইছে রোবট? ভিডিওটি এমন এক সময় ভাইরাল যখন চীন হিউম্যানয়েড রোবোটিক্সে (Robotics) তার সবচেয়ে বেশি বিনিয়োগ বাড়াচ্ছে। চীন হিউম্যানয়েড রোবোটিক্সে বিশ্বের অন্যতম বৃহত্তম দেশ। রোবটরা সাধারণত নাচতে, মার্শাল আর্ট করতে, শিল্প কল-কারখানার কাজে ব্যবহৃত হত এতদিন।
তবে ভিক্ষা করার ভাবনা নিয়ে এখনও কোনও স্পষ্ট বার্তা না থাকলেও মূলত, মানুষের মতো অবিকল ব্যবহার ও ইমোশন তৈরিতে সক্ষম কিনা তা পরীক্ষা করার জন্যই এটিকে ব্যবহার করা হয়েছিল বলতে মনে করা হচ্ছে। আরও একটি বিষয় উল্লেখযোগ্য় যে এভাবে ভিক্ষা করতে দেখে হিউম্যানয়েড রোবট এখন আন্তর্জাতিক আলোচ্য বিষয় হিসাবে পুনরায় লাইমলাইটে এসেছে।

No comments:
Post a Comment