সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতিকে হত্যার হুমকি - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 23 June 2026

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতিকে হত্যার হুমকি


সময় ডেস্ক :
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ফেসবুকের একাধিক অ্যাকাউন্ট থেকে তাকে এ ধরনের হুমকি দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।


মঙ্গলবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।


তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ কয়েকটি অ্যাকাউন্ট থেকে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তবে কী কারণে এই হত্যার হুমকি দেওয়া হয়েছে সেই বিষয়ে আমি কিছুই জানি না। আমি এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করতেছি।’


এই বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমানকে একাধিক ফোন কল দিলে তিনি ফোন কল রিসিভ করেন নি।


No comments:

Post a Comment

Pages