জাফলংএ ঘুরতে এসে চট্রগ্রামের কিশোরের মৃত্যু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 1 June 2026

জাফলংএ ঘুরতে এসে চট্রগ্রামের কিশোরের মৃত্যু


সময় ডেস্ক :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন এলাকায় পিয়াইন নদীতে পানিতে ডুবে নিখোঁজ হওয়া এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।


নিহত কিশোর ইমতিয়াজ হোসেন রাহি (১৬)। তিনি চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার ফতেহাবাদ এলাকার বাসিন্দা। তাঁর পিতা জসিম উদ্দিন ও মাতা নার্গিস আক্তার।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (০১ জুন ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ৫৬ মিনিটে জাফলং এলাকার নাজিমগড় নৌকাঘাট সংলগ্ন পিয়াইন নদীতে বন্ধুদের সঙ্গে সাঁতরে নদী পারাপারের সময় তিনি পানিতে তলিয়ে যান এবং নিখোঁজ হন।


পরে স্থানীয় ডুবুরি দলের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘ চেষ্টার পর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করে গোয়াইনঘাট থানা পুলিশ।


এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গোয়াইনঘাট থানার ওসি মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।


গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, জিরো পয়েন্ট এলাকা থেকে ওই পর্যটকের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


No comments:

Post a Comment

Pages