সময় ডেস্ক : জ্বালানী তেল-গ্যাস ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সিলেট মহানগর জামায়াত কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে বক্তব্য দিয়ে তার জন্য দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা জামায়াতের আমীর ও জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা হাবিবুর রহমান।
শুক্রবার (৫ জুন) সকালে নিজের ফেসবুক পেইজে এই দুঃখপ্রকাশ করেন তিনি।
ফেসবুক পোস্টে মাওলানা হাবিবুর রহমান উল্লেখ করেন, ‘গতকাল জ্বালানী তেল-গ্যাস ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সিলেট মহানগর জামায়াত কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে আমার বক্তব্যে সিলেটী ভাষার একটি শব্দ চয়ন মোটেই ঠিক হয় নাই।
আমার শুভাকাঙ্ক্ষী সহ অনেকেই কষ্ট পেয়েছেন। এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

No comments:
Post a Comment