সাব-ইন্সপেক্টর শিপলু চৌধুরীর আইজিপি ব্যাজ লাভ, যাদের প্রতি কৃতজ্ঞ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 14 May 2026

সাব-ইন্সপেক্টর শিপলু চৌধুরীর আইজিপি ব্যাজ লাভ, যাদের প্রতি কৃতজ্ঞ


নিজস্ব সংবাদদাতা : সিলেট মেট্রোপলিটন পুলিশের সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) শিপলু চৌধুরী আইজিপি ব্যাজ লাভ করেছেন। বাংলাদেশ পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিশেষ স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ এই ব্যাজ তাকে প্রদান করা হয়।

  

গত মঙ্গলবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত বাংলাদেশ পুলিশের বার্ষিক পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে শিপলু চৌধুরীর বুকে এ ব্যাজ পরিয়ে দেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।


শিপলু চৌধুরী সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ভাটিধল গ্রামের মৃত হরিপদ চৌধুরীর ছেলে।


জানা গেছে, তিনি পুলিশের দায়িত্ব পালনে সততা, পেশাদারিত্ব, নিষ্ঠা ও জনবান্ধব পুলিশিং এবং বিভিন্ন জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই আইজিপি ব্যাজ প্রদান করা হয়। 


পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে সাহসিকতা, কর্মদক্ষতা, শৃঙ্খলা ও প্রশংসনীয় অবদানের জন্য বাংলাদেশ পুলিশ প্রতিবছর এই বিশেষ সম্মাননা প্রদান করে থাকে।


আইজিপি ব্যাজ বা পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিসেস ব্যাজ বাংলাদেশ পুলিশের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত। দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে অসামান্য অবদান রাখা পুলিশ সদস্যদের এ পুরস্কারে ভূষিত করে ভাল কাজের উৎসাহ দেয়া হয়।


সম্মাননা পাওয়ার বিষয়ে এসআই শিপলু চৌধুরী বলেন, আইজিপি ব্যাজের মতো সম্মানজনক স্বীকৃতি অর্জন করতে পেরে আমি মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ। 


এমন পুরস্কার তার দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে উল্লেখ করে তিনি আরো জানান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও পরিবারের সদস্যদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ। ভবিষ্যতেও জনগণের সেবায় নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


No comments:

Post a Comment

Pages