রেলগেট থেকে দুই পুলিশ সদস্য আটক, উদ্ধার ৩০০ ইয়াবা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 23 May 2026

রেলগেট থেকে দুই পুলিশ সদস্য আটক, উদ্ধার ৩০০ ইয়াবা


সময় ডেস্ক :
গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে ৩০০ পিছ ইয়াবাসহ দুই পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ১০ টার দিকে বগুড়ায় জেলা শহরের তিনমাথা রেলগেট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত দুই পুলিশ সদস্যরা হলেন, সাইদুর রহমান (৩২) ও আব্দুল ওয়াহাব (৪০)। 


সাইদুর রহমান জয়পুরহাট জেলা পুলিশ লাইন্সে কর্মরত এবং আব্দুল ওয়াহাব রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোসে (আরআরএফ) কর্মরত থাকা অবস্থায় গত বছরের ৩১ মে বগুড়ায় ডিবি পুলিশের হাতে ৮৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার হয়ে বর্তমানে চাকরিচ্যুত বলে জানা গেছে।


জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইকবাল বাহার এ তথ্য নিশ্চিত করেছেন। 


তিনি জানান, শনিবার সকাল ১০ টার দিকে ডিবি পুলিশের একটি টিম ক্রেতা সেজে তিনমাথা রেলগেট এলাকায় অবস্থান কালে তাদেরকে ৩০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত দুইজনের নামে বগুড়া সদর থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।


ডিবি পুলিশ সুত্রে জানা যায়, গত বছরের ৩১ মে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শহরের পুলিশ প্লাজা এলাকা থেকে তিন পুলিশ সদস্য ও একজন আনসার ব্যাটালিয়ন সদস্য ৮৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন জয়পুরহাট ট্রাফিক পুলিশে কর্মরত কনস্টেবল সাখাওয়াত হোসেন, আরআরএফ রাজশাহীর কনস্টেবল আব্দুল ওয়াহাব বগুড়া পুলিশ লাইন্সের নায়েক আব্দুল আলীম ও ব্যাটালিয়ন আনসার সদস্য আবু সুফিয়ান।


No comments:

Post a Comment

Pages