ইসরাইলের প্রধানমন্ত্রী পদে নির্বাচন করব : ট্রাম্প - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 21 May 2026

ইসরাইলের প্রধানমন্ত্রী পদে নির্বাচন করব : ট্রাম্প


সময় ডেস্ক :
ইসরাইলের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য নির্বাচনে লড়তে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  


বুধবার (২০ মে)  যুক্তরাষ্ট্র কোস্ট গার্ড একাডেমির গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা বলেন তিনি। 


ট্রাম্প দাবি করেন, তিনি ইসরাইলে অত্যন্ত জনপ্রিয়।


তিনি বলেন, ‘এই কাজ শেষ করার পর হয়তো আমি ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী পদে নির্বাচন করব। আজ সকালে একটি জরিপ দেখেছি, সেখানে আমার সমর্থন ৯৯ শতাংশ। এটা তো বেশ ভালো।’


তবে তিনি কোন জরিপের কথা বলেছেন, তা স্পষ্ট করেননি। এ বিষয়ে হোয়াইট হাউসও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।


বর্তমানে ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ১৯৯৬ সাল থেকে তিনি একাধিক মেয়াদে এই পদে রয়েছেন। ইরান যুদ্ধকে ঘিরে চলমান পরিস্থিতিতে ট্রাম্প বরাবরই নেতানিয়াহুর দৃঢ় সমর্থক হিসেবে পরিচিত।


ইরান যুদ্ধের বর্তমান অবস্থা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে কথা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তিনি ভালো আছেন। তিনি খুব ভালো মানুষ। আমি যা চাই, তিনি তাই করবেন। আমার কাছে তিনি দারুণ একজন মানুষ।’


এর একদিন আগেই ট্রাম্প বলেছিলেন, তিনি ইরানের বিরুদ্ধে ‘আরও বড় ধরনের হামলা’ চালানোর কথা ভাবছেন। তার দুই দিন আগে তিনি জানান, যুদ্ধ বন্ধে সম্ভাব্য সমঝোতায় অগ্রগতি হওয়ায় তিনি হামলার সিদ্ধান্ত স্থগিত করেছিলেন।


নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্প বলেন, ‘ভুলে গেলে চলবে না, তিনি যুদ্ধকালীন প্রধানমন্ত্রী। আমার মতে, ইসরাইল তাকে ঠিকভাবে মূল্যায়ন করা হয় না। কিন্তু তিনি একজন যুদ্ধকালীন প্রধানমন্ত্রী, আর আমি মনে করি না তাকে যথাযথ সম্মান দেওয়া হচ্ছে।’


No comments:

Post a Comment

Pages