কোম্পানীগঞ্জে ‘কৃষি ও কৃষকের সুরক্ষায় করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 16 May 2026

কোম্পানীগঞ্জে ‘কৃষি ও কৃষকের সুরক্ষায় করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা :
সিলেটের কোম্পানীগঞ্জে ‘কৃষি ও কৃষকের সুরক্ষায় করণীয়’ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২৯ এপ্রিল) কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, সিলেট এর আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কোম্পানীগঞ্জ এর  সহযোগিতায় কৃষক প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।


কৃষি তথ্য সার্ভিস,আঞ্চলিক কার্যালয়, সিলেট এর আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ ফাহমিদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি তথ্য সার্ভিসের পরিচালক কৃষিবিদ মো. মসীহুর রহমান। তিনি দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন। 


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রাজিবুল হাসান।


প্রশিক্ষণে সিলেট অঞ্চলে কৃষি তথ্য প্রাপ্তি নিশ্চিতকরণে কৃষিতথ্য সার্ভিসের ভূমিকা, মাটি ও ফসলের সুরক্ষায় জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহারের গুরুত্ব, কৃষকের সার্বিক সুরক্ষায় সমন্বিত ডিজিটাল পরিচয় কৃষক কার্ড, ফসলের সুরক্ষায় রাসায়নিক বালাইনাশক ব্যবহারে সর্তকর্তা ও কৃষকদের করণীয়, কৃষি বিষয়ক ওয়েবসাইট ও বিভিন্ন অ্যাপসের পরিচিতি ও ব্যবহার বিষয়ের উপর তরুণ কৃষি উদ্যোক্তা ও প্রগতিশীল কৃষক-কৃষণীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।


সার্বিক সহযোগিতায় ছিলেন টেকনিক্যাল পার্টিসিপেন্ট উম্মে ছালমা, ডকুমেন্টারি প্রদর্শনের উপস্থাপনায় ছিলেন কৃষি তথ্য সার্ভিস, সিলেটের এআইসিও মো: জুলফিকার আলী।


প্রশিক্ষণে কোম্পানীগঞ্জ উপজেলা বিভিন্ন ব্লকের তরুণ কৃষি উদ্যোক্তা ও প্রগতিশীল ৩০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।


No comments:

Post a Comment

Pages