আমি আজকে বলে রাখছি, আ. লীগ ফিরলে প্রথমে তারেক রহমানকে হত্যা করবে : নাসিরুদ্দীন পাটওয়ারী - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 15 May 2026

আমি আজকে বলে রাখছি, আ. লীগ ফিরলে প্রথমে তারেক রহমানকে হত্যা করবে : নাসিরুদ্দীন পাটওয়ারী


সময় ডেস্ক :
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ফেরত আসলে প্রথমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হত্যা করবে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী।


শুক্রবার (১৫ মে) দুপুরে ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে তিনি এই দাবি করেন।


নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, “জুলাই গণঅভ্যত্থানকে বিএনপি বাদ দিতে চাচ্ছে। ৯০ এর স্বৈরাচার বিরোধী যে আন্দোলন ছিল, সেটাকে মুছে দিয়েছিল বিএনপি। জুলাই অভ্যুত্থানকে বিএনপি ভ্যানিশ করে দিয়েছে। 


আমি আজকে বলে রাখছি, জুলাই অভ্যুত্থান যদি শেষ হয়ে যায়, আওয়ামী লীগ যদি ফেরত আসে তাহলে সবচেয়ে বড় ভিকটিম হবে বিএনপি।”


তিনি বলেন, “বিএনপি গত ১৫ বছরে অনেক নির্যাতনের শিকার হয়েছে। দলটির অনেক নেতাকর্মীর পায়ে এখনও গুলির দাগ আছে, পেট কাটা আছে, হাত কাটা আছে। 


এগুলোর দাগ এখনও শুকায় নাই। এটার ওপরে দাঁড়িয়ে বিএনপি যদি গাদ্দারি করে, যদি আবার আওয়ামী লীগকে নিয়ে আসতে চায়, এটা তাদের জন্যই বুমেরাং হবে। তারা (আওয়ামী লীগ) আইসা প্রথমেই একটা একটা বিএনপি ধরে হত্যা করবে। আওয়ামী লীগ এসে প্রথমে তারেক রহমানকে হত্যা করবে।”


No comments:

Post a Comment

Pages