কোরবানির মাংশ বণ্টন নিয়ে সংঘর্ষ, আহত-৩০ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 28 May 2026

কোরবানির মাংশ বণ্টন নিয়ে সংঘর্ষ, আহত-৩০


সময় ডেস্ক :
ফরিদপুরের ভাঙ্গায় ঈদের নামাজ ও মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।


বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের পূর্বপাড়া জামে মসজিদে ঈদের নামাজ আদায়ের পর সংঘর্ষের এ ঘটনা ঘটে।


এ সময় কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।


আহতরা হলেন- জাকির হোসেন (৪২), আমির হোসেন (৪০), জামাল মোল্লা (৪৩), মান্নান মোল্লা (৫৫), রুবেল মিয়া (৩০), ইলিয়াস শেখ (৩০), সুজন মিয়া (২৮), আসাদ মোল্লা (৩৫), সম্রাট মোল্লা (৪০), হেনা বেগম (৫০), জাহিদ শেখ (৪৫), জালাল মোল্লা (৪০), তুহিন মিয়া (৩২), বাহার মিয়া (১৯), কুয়েত শেখ (৪৬), রাজু শেখ (২৫), রুবেল শেখ (৩৪), হাফিজুল (৪০), আলামিন (৩০), মুন্নু মাতুব্বর (৫০), সিরাজুল মাতুব্বর (৩৫), বাইজিত মাতুব্বর (৪৬), রেজাউল (৩২), ফারুক মাতুব্বর (৩৫), পান্নু মাতুব্বর (৪২), সোহাগ মাতুব্বর (৮০), সেন্টু মাতুব্বর (৪৫), চেহারুন বেগমসহ (৬৫) আরও অনেকে।


পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কামরুল মোল্লা ও আবুবক্কার মুন্সি সমর্থিত দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঈদের নামাজের সময় পূর্ব বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে মাংস ভাগাভাগি নিয়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ বিষয়ে জানতে কামরুল মোল্লা ও আবুবক্কার মুন্সির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।


ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


No comments:

Post a Comment

Pages