সময় ডেস্ক : সিরাজগঞ্জে মানহানীর মামলায় সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সিরাজগঞ্জের চৌহালী আমলী আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টায় আদালতের বিচারক সুমন কর্মকার গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ প্রদান করেন।
মামলার বাদী সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্ণেল এতথ্য নিশ্চিত করেছেন।
এর আগে আমীর হামজাকে আদালতে হাজির হতে গত ২ এপ্রিল সমন জারি করা হয়। মানহানীর মামলায় আজ আদালতে হাজির হওয়ার কথা ছিলো আমীর হামজার।
উল্লেখ, বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী উল্লেখ করে বক্তব্য দেওয়ায় গত ২ এপ্রিল
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে মানহানীর মামলা দায়ের করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবীর কর্ণেল।
আজ এই মামলায় আমীর হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

No comments:
Post a Comment