নিষিদ্ধ ছাত্রলীগের এক মিনিটের মিছিলে খরচ ২ লাখ টাকা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 24 April 2026

নিষিদ্ধ ছাত্রলীগের এক মিনিটের মিছিলে খরচ ২ লাখ টাকা


সময় ডেস্ক :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। এক মিনিটের মিছিল করতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যয় হয়েছে দুই লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।


শুক্রবার (২৪ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডে এক মিনিটের ঝটিকা মিছিল করে পালিয়ে যায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা কর্মীরা।


জানা গেছে, সকালে কয়েকজন যুবক মহাসড়কে মিছিল করে। তখন স্থানীয়রা ধাওয়া দিলে সবাই দৌঁড়ে পালিয়ে যায়।


নাম প্রকাশে অনিচ্ছুক নিষিদ্ধ ছাত্রলীগের একজন কর্মী জানান, এক মিনিট মিছিলের জন্য প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে। মাইক্রোবাসে করে অন্য উপজেলা থেকে ভাড়া করে আনা হয় আমাদের। টাকার বিনিময়ে মিছিল করি। এক মিনিটের মিছিলে খরচ হয়েছে দুই লাখ টাকা।


কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সিরাজুল মোস্তফা বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ কোথায় মিছিল করেছে এখনও সনাক্ত করতে পারেনি। আমরা চেষ্টা করছি।


No comments:

Post a Comment

Pages