এসএমপির ৩২ ঘন্টার অভিযানে ১১৮ জন আটক - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 6 April 2026

এসএমপির ৩২ ঘন্টার অভিযানে ১১৮ জন আটক


সময় ডেস্ক :
সিলেট মেট্রোপলিটন এলাকায় এসএমপি পুলিশের বিশেষ অভিযানে নগরী থেকে ১১৮ জন আটক করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) থেকে সোমবার (৬ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত ৩২ ঘণ্টার পৃথক পৃথক অভিযানে তাদের আটক করে পুলিশ। 


সোমবার (৬ এপ্রিল) দুপুরে গ্রেফতারৃকতদের আদালতে পাঠায় পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামী, ছিনতাইকারী,  মাদকসেবী ও পরোয়ানাভুক্ত আসামী রয়েছে। 


পুলিশ জানায়, রোববার (৫ এপ্রিল) রাত ১২টা থেকে সোমবার সকাল পর্যন্ত পুলিশের ২৪ ঘণ্টার মহানগরীর বিভিন্ন থানা পুলিশ পৃথক নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামী, মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীসহ ৭৩ জনকে গ্রেফতার। 


এরমধ্যে নিয়মিত মামলার আসামীসহ সন্ধিগ্ধ ১২ আসামী জন, পরোয়ানাভুক্ত ২জন, মাদক ব্যবসায়ী ৬জন, মহানগর পুলিশ আইনে ৫৩ জনকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশ ৫৬ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। 


আর সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত ১২টা থেকে সকাল ৮ পর্যন্ত ৮ ঘন্টায় পুলিশ অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামি, ছিনতাইকারী,  মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, হকারসহ ৪৫ জনকে গ্রেফতার করেছে।  


তার মধ্যে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ১৩ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। 


এছাড়া ২ জন ছিনতাইকারী, ২০ জন সন্দেহজনক ব্যাক্তি, পরোয়ানাভুক্ত ১ জন, নিয়মিত মামলায় ১জন এবং মহানগরীর বিভিন্ন এলাকা হতে ৮ জন হকারকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশ ৫ পিস ইয়াবা, ৫ পুড়িয়া গাঁজা ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে এসএমপি সূত্র জানায়।


No comments:

Post a Comment

Pages