সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, চালকের হাত বিচ্ছিন্ন - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 20 April 2026

সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, চালকের হাত বিচ্ছিন্ন


সময় ডেস্ক :
সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট-তামাবিল মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাস (হাইয়েস) চালকের একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই যাত্রী।


সোমবার (২০ এপ্রিল) দুপুরে তামাবিল হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।


পুলিশ সূত্রে জানা যায়, সিলেটগামী একটি পাথরবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-১৭০৪) এবং জাফলংগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৪-১৯৬৮) মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাস চালক মো. খোকন (৩০)-এর একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।


গুরুতর আহত খোকন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা এবং মো. হানিফের ছেলে। দুর্ঘটনায় আহত অপর দুই যাত্রী হলেন মো. তৌসিফ (১৬) ও ইশান রায় (১৬)। তারা উভয়েই হবিগঞ্জের বাসিন্দা।


দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আহতদের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত খোকনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্য দুইজন প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।


পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে তামাবিল হাইওয়ে থানার পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাস জব্দ করেছে।


তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানিয়েছেন, দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


No comments:

Post a Comment

Pages