তীরে এসে তরী ডুবল বাংলাদেশের - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 28 April 2026

তীরে এসে তরী ডুবল বাংলাদেশের


নিজস্ব সংবাদদাতা :
তীরে এসে তরী ডুবল বাংলাদেশের। মাত্র ২৫ রানে বাঘিনীদের হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল।


মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে সিলেটের প্রথম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মেঘাচ্ছন্ন আবহাওয়ায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ। 


আগে ব্যাটিং পেয়ে লঙ্কানরা ২০ ওভারে ৪ উইকেটে করে ১৬১ রান। সর্বোচ্চ ৬১ রান করেন হারশিতা সামারবিক্রমা। ৩৫ বলের ইনিংসে ৫ চার ও ২ ছক্কা মেরেছেন। শ্রীলঙ্কার ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রান করেন দুলানি। 


বাংলাদেশের সুলতানা ৪ ওভারে ২৯ রানে নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন নাহিদা আক্তার ও মারুফা আক্তার। নাহিদার (৬.৫ ইকোনমি) তুলনায় মারুফা খরুচে বোলিং করেছেন। ৪ ওভারে ৩৭ রান দিয়েছেন মারুফা।


১৬২ রানের লক্ষ তাড়া করতে নেমে দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস দারুণ শুরু করেন। ২২ বলে গড়েন ৩৯ রানের জুটি। কিন্তু উদ্বোধনী জুটি ভাঙতেই খেই হারায় বাংলাদেশ। ৫ রানে ৪ উইকেট হারিয়ে ৫.৩ ওভারে ৪ উইকেটে ৪৪ রানে পরিণত হয়। 


স্বাগতিকদের ইনিংসে এরপর আরো দুটি ৩৯ রানের জুটি হয়েছিল। তবে পঞ্চম উইকেটে স্বর্ণা আক্তার-সোবহানা মোস্তারির ৫০ বলে ৩৯ রানের জুটি বাংলাদেশকে অনেকটা পিছিয়ে দেয়। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৬ রানে থেমে যায় স্বাগতিকেরা। 


স্বর্ণার ৪৫ বলে ৬০ রানের ইনিংস ভেস্তে যায়। ইনিংসে ৪ চার ও ২ ছক্কা মারেন তিনি। অষ্টম উইকেটে সুলতানা খাতুনের সঙ্গে স্বর্ণার ২৭ বলে ৩৯ রানের জুটি কেবল হারের ব্যবধান কমাতে পেরেছে। 


শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুর পাশাপাশি মালকি মাদারা, মিতালি অযোধ্যাও নিয়েছেন দুটি করে উইকেট। 


শ্রীলঙ্কার হর্ষিতা ম্যাচসেরা হন।


No comments:

Post a Comment

Pages