রাজধানীতে গ্যাংপ্রধানকে হাত-পা বিচ্ছিন্ন করে হত্যা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 12 April 2026

রাজধানীতে গ্যাংপ্রধানকে হাত-পা বিচ্ছিন্ন করে হত্যা


সময় ডেস্ক :
রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার বুদ্ধিজীবী এলাকায় ইমন নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। পুলিশ এ ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে। 


প্রত্যক্ষদর্শীরা জানান, ধারালো অস্ত্রের আঘাতে ইমনের পা ও হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।


পুলিশ জানায়, নিহত ইমন অ্যালেক্স গ্রুপ নামের একটি কিশোর গ্যাংয়ের প্রধান। অপর একটি কিশোর গ্যাংয়ের গ্রুপ তাঁকে কুপিয়ে হত্যা করেছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ইমন ওরফে অ্যালেক্স ইমনের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, ছিনতাইসহ ১৮টি মামলা রয়েছে।


রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী বেড়িবাঁধ সড়কের ঢালে এ ঘটনা ঘটে।


অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সাইফ (২৩), তুহিন (২০) ও মো. রাব্বি কাজী (২৫)। তাঁরা সবাই ইমনের প্রতিপক্ষের সদস্য। তাঁদের কাছ থেকে তিনটি চাপাতি, একটি কাটার ও একটি স্টিলের পাত উদ্ধার করা হয়।


স্থানীয় সূত্র থেকে জানা যায়, হত্যাকাণ্ডে শাহরুখ, আরমান, কাইল্লা বাদল, কাল্লু, ইয়াসিন, চিকু শাকিল, ভান্ডারি ইমন, ন্যাকেট শাকিলসহ আরো অনেকে জড়িত।


প্রত্যক্ষদর্শীরা জানান, ইমন আজ বিকেলে বেড়িবাঁধ এলাকায় তাঁর গ্রুপ নিয়ে ঘুরছিলেন। এ সময় প্রতিপক্ষের গ্রুপ তাঁকে আক্রমণ করে। হামলায় ইমনের বাম পা ও হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া তাঁর শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ঘটনাস্থলেই নিহত হন ইমন।


No comments:

Post a Comment

Pages