সুনামগঞ্জের যে এলাকায় ২ দিন বিদ্যুৎ থাকবে না - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 9 April 2026

সুনামগঞ্জের যে এলাকায় ২ দিন বিদ্যুৎ থাকবে না


সময় ডেস্ক :
সুনামগঞ্জের দিরাইয়ে জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য আগামীকাল থেকে দুই দিনে ২০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 


বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিউবো সূত্রে এসব তথ্য জানা গেছে। 


শুক্র ও শনিবার প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই বিদ্যুৎ বিচ্ছিন্নতা কার্যকর থাকবে।


বিদ্যুৎ বিভাগ জানায়, প্রতিদিন বিকেল ৫ টার পর কাজ শেষ হওয়া সাপেক্ষে পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।


দিরাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী জানান, নির্ধারিত সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় ট্রান্সমিশন লাইন, উপকেন্দ্র ও বিতরণ লাইনের জরুরি সংস্কার কাজ পরিচালনা করা হবে। কাজ শেষে নির্ধারিত সময়ের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ পুনরায় স্বাভাবিক করা হবে।


No comments:

Post a Comment

Pages