সিলেটে নিজ দোকান থেকে ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 15 April 2026

সিলেটে নিজ দোকান থেকে ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার


সময় ডেস্ক :
সিলেট নগরীর লালদিঘীরপাড়ের নিজ দোকান থেকে নুরুল নামের ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ইসলাম (৫০) দক্ষিণ সুরমার কামালবাজার এলাকার পুরানগাঁও গ্রামের আরফান আলীর ছেলে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরের পুলিশ লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।


স্থানীয় ব্যবসায়ীরা জানান, গত দু’দিন ধরে কিছু একটা পঁচা গন্ধে নিজেদের দোকানে টিকতে পারছিলেন না। ভেবেছিলেন ইঁদুর মরে পঁচে গিয়ে হয়ত দুর্গন্ধ ছড়াচ্ছে। বুধবার দুপুরের দিকে বিষয়টা সহ্যের বাইরে চলে গেলে তারা গন্ধের উৎস খুঁজতে বের হন। এক পর্যায়ে পাশের দোকানের ভেতরে উঁকি দিয়ে তারা এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন। ওই দোকানে কোনো তালা ছিলনা।


ব্যবসায়ীরা পুলিশকে খবর দিলে সিলেট কোতোয়ালি থানা পুলিশের বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সুলেমান মিয়ার নেতৃত্বে পুলিশের একদল সদস্য ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে।


সুলেমান মিয়ার ধারনা, অন্তত দু’দিন আগে নুরুলের মৃত্যু হতে পারে। তার পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। লাশ বর্তমানে মর্গে আছে।


লালদিঘীরপার নতুন হকার্স মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি সামসুল আলম জানান, নূরুল কলেজ পড়ুয়া দুই মেয়ের বাবা। তিনি এই মার্কেটে ২০ বছর ধরে ব্যবসা করছেন। বিভিন্ন বাজার থেকে কাচাঁমাল কিনে সংগ্রহ করে রাখতেন ওই দোকানে। তারপর বন্দরবাজারের রাস্তায় বিক্রি করতেন।


No comments:

Post a Comment

Pages