সময় ডেস্ক : সিলেট বিভাগের সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় বজ্রপাতে মারা গেছেন ৫ কৃষক। একইদিনে দেশের আরো দুই জেলায় ৪ কৃষকসহ বজ্রপাতে ৯ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে এসব প্রাণহানির ঘটনা ঘটে।
সুনামগঞ্জের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে এবং আরো তিনজন আহত হয়েছেন। সোমবার বিকেলে জেলার পৃথক স্থানে এ হতাহতের ঘটনা ঘটে।
জানা গেছে, সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বৈঠাখালী গ্রামের জমির হোসেন (৪২) এবং মোল্লাপাড়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের জমির উদ্দিন (৪৬) হাওরে ধান কাটার সময় বজ্রপাতে নিহত হন। একই সময় সদর উপজেলার হাওরের অন্য একটি স্থানে বজ্রপাতে জামালগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের আবু সালেহ (২২) নামের আরো এক কৃষকের মৃত্যু হয়।
এ ছাড়া, শান্তিগঞ্জ উপজেলার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে আরো তিনজন কৃষক আহত হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শফিক বলেন, বজ্রপাতে আহত তিনজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

No comments:
Post a Comment