১০ বছর পর তনু হত্যার অভিযোগে এক অফিসার গ্রেফতার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 22 April 2026

১০ বছর পর তনু হত্যার অভিযোগে এক অফিসার গ্রেফতার


সময় ডেস্ক :
দীর্ঘ ১০ বছর পর সোহাগী জাহান তনু হত্যা মামলায় প্রথম কোনো অভিযুক্তকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতার অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।


বুধবার (২২ এপ্রিল) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম। 


এর আগে, মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে ঢাকার কেরাণীগঞ্জে হাফিজুর রহমানের বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। 


গত ৬ এপ্রিল এই আলোচিত মামলাটির সপ্তম তদন্ত কর্মকর্তা তিন সন্দেহভাজন- সার্জেন্ট জাহিদ, অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচ করার জন্য আদালতের অনুমতি চেয়েছিলেন।


আদালত সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মামলার ৮০টি ধার্য তারিখ পার হয়েছে এবং ৪টি সংস্থার ৭ তদন্ত কর্মকর্তা মামলাটি পরিচালনা করেছেন।


বুধবার বিকেল ৫টার দিকে তনুর বাবা-মা ও ছোট ভাই রুবেল হোসেন কুমিল্লা আদালতে উপস্থিত হন। তনুর বাবা-মায়ের জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।


No comments:

Post a Comment

Pages