দক্ষিণ সুরমা প্রেসক্লাবের তফসিল ঘোষণা, নির্বাচন ২ মে - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 2 April 2026

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের তফসিল ঘোষণা, নির্বাচন ২ মে


প্রেস বিজ্ঞপ্তি :
সিলেটের দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান দক্ষিণ সুরমা প্রেসক্লাবের (২০২৬-২৭) দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২ মে অনুষ্ঠিত হবে কার্যনির্বাহী কমিটির নির্বাচন।


গত সোমবার (৩০ মার্চ) বিকেলে সাবজেক্ট কমিটির সদস্য ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী এম আহমদ আলী এই তফসিল ঘোষণা করেন। এসময় সাবজেক্ট কমিটির অন্য দুই সদস্য, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আফতাব উদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্য গোলাম মর্তুজা বাচ্চু উপস্থিত ছিলেন।


আগামী ২ মে (শনিবার) প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত হবে নগরীর দক্ষিণ সুরমার ভার্থখলাস্থ মৌবন সুপার মার্কেটের দ্বিতীয় তলার প্রেসক্লাব কার্যালয়ে। ওই দিন সাধারণ সভা শুরু অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। বিকেল ৩টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। চলবে বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত।


দক্ষিণ সুরমা প্রেসক্লাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির সভায় (২০২৬-২৭) দ্বিবার্ষিক নির্বাচনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।


নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রদান করা হবে ১৮ এপ্রিল (শনিবার) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত। প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেওয়া হবে ২১ এপ্রিল (মঙ্গলবার) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত । 


প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাচাইয়ের পর প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) বিকাল ৪টায়। ২৫ এপ্রিল (শনিবার) বেলা ২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করা যাবে।


No comments:

Post a Comment

Pages