দক্ষিণ সুরমা প্রেসক্লাব এর দোয়া ও ইফতার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 14 March 2026

দক্ষিণ সুরমা প্রেসক্লাব এর দোয়া ও ইফতার


নিজস্ব সংবাদদাতা : 
 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৪ মার্চ) ২৪ রমযান নগরীর ২৬নং ওয়ার্ডের একটি অভিজাত রেস্টুরেন্টে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


প্রেসক্লাবের সভাপতি হাজী জাহাঙ্গীর আলম মুসিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফ আহমদের সঞ্চালনায় ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস এম অনীক চৌধুরী।


ইউএনও তার বক্তব্যে বলেন, রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে সারা বছর আত্মসংযম, সততা ও নিয়মানুবর্তিতা চর্চা করা এবং তাকওয়া বা খোদাভীতি অর্জনের মাধ্যমে একটি পরিশুদ্ধ জীবন গড়া সম্ভব। ক্ষুধা ও তৃষ্ণার মাধ্যমে সহমর্মিতা, দানশীলতা, এবং হিংসা-বিদ্বেষ ভুলে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার মাধ্যমে ব্যক্তিগত ও সামাজিক জীবনে শান্তি প্রতিষ্ঠা করা রমজানের মূল শিক্ষা।


তিনি আরো বলেন, দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো যেন কেবল কথার মধ্যে সীমাবদ্ধ না থাকে। প্রকৃত মানবিকতা হলো ধারাবাহিক ও কার্যকর উদ্যোগের মাধ্যমে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা। রমজানের শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগ করেই একটি সহমর্মী ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।


স্বাগত বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমরান।


দক্ষিণ সুরমা প্রেসক্লাব পরিবার

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের আজীবন সদস্য, সিসিকের সাবেক প্যানেল মেয়র ও ২৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তৌফিক বক্স লিপন, আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রফিকুল হক, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী এম আহমদ আলী, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ, দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট নাজমুল ইসলাম, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য গোলাম মর্তুজা বাচ্চু ও সদস্য দুলাল হোসেন।


উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ শফিক আহমদ শফি, সিনিয়র সহ-সভাপতি শিপন আহমদ, সহ-সভাপতি মো. সাহেদ আহমদ শান্ত, সহ-সাধারণ সম্পাদক খায়রুল আমিন রাফসান, কোষাধ্যক্ষ আজমল আহমদ রোমন, দপ্তর ও পাঠাগার সম্পাদক রফিক আহমদ, সদস্য আহমেদুর রহমান ছাদেক, জাবেদ এমরান, রাশেদুল ইসলাম সোয়েব ও আব্দুল হাসিব প্রমুখ। 


ইফতার পূর্বে দোয়া পরিচালনা করেন হাজী এম আহমদ আলী।






No comments:

Post a Comment

Pages