‘পূর্ণাঙ্গ বিজয়ের আগপর্যন্ত’ লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 24 March 2026

‘পূর্ণাঙ্গ বিজয়ের আগপর্যন্ত’ লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের


সময় ডেস্ক :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে ‘পূর্ণাঙ্গ বিজয়ের আগপর্যন্ত’ লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। 


মঙ্গলবার (২৪ মার্চ) ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডের একজন মুখপাত্র এই ঘোষণা দিয়েছেন। খবর আল-জাজিরার।


ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা এক ভিডিও চিত্রে দেশটির সামরিক বাহিনীর খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কর্মকর্তা আলী আবদুল্লাহি আলিয়াবাদি এ ঘোষণা দেন।


তিনি বলেন, ‘ইরানের অখণ্ডতা রক্ষায় দেশটির শক্তিশালী সশস্ত্র বাহিনী গর্বিত, বিজয়ী এবং অবিচল। পূর্ণাঙ্গ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত এই পথচলা অব্যাহত থাকবে।’


এই জেনারেল ‘পূর্ণ বিজয়’ কেমন হবে তা স্পষ্ট করেননি। তবে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কোনো আলোচনায় ছাড় না দেওয়ার ব্যাপারে সতর্ক বার্তা দিতেই ইরানের সামরিক বাহিনী এমন বক্তব্য দিচ্ছে।


No comments:

Post a Comment

Pages