দায়িত্বরত অবস্থায় ট্রাফিক পুলিশের মৃত্যু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 16 March 2026

দায়িত্বরত অবস্থায় ট্রাফিক পুলিশের মৃত্যু


সময় ডেস্ক :
সিলেটের হবিগঞ্জে কর্তব্যরত অবস্থায় মোশাররফ হোসেন দুলাল (৫৯) নামে এক ট্রাফিক পুলিশের মৃত্যু হয়েছে। সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত মোশাররফ হোসেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর (প্রশাসন) মোঃ আব্দুন নুর।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টার দিকে মোশাররফ হোসেন দুলাল শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর উপজেলায় কর্মরত ছিলেন। এসময় তিনি বুকে ব্যাথা অনুভব করলে সহকর্মীরা তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মোশাররফ  হোসেন দুলাল ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ভাঙ্গুরা বড়বাড়ীর বাসিন্দা। তার ১ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। আর ৬মাস পরেই তিনি অবসরে চলে যাবেন বলে জানা যায়। তিনি এর আগে দীর্ঘদিন হবিগঞ্জ কোর্টে কর্মরত ছিলেন।

বিকাল আড়াইটায় হবিগঞ্জ পুলিশ লাইন্সে জানাযা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

No comments:

Post a Comment

Pages